ঢাকাFriday , 6 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দূর্গম যমুনার চরে ​হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

Mahamudul Hasan Babu
November 6, 2026 1:19 pm
Link Copied!

​জামালপুর প্রতিনিধিঃ দুর্গম চরাঞ্চলে অশ্লীল নৃত্য,জুয়া ও মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদ করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন জামালপুরের ইসলামপুরে অসহায় এক পরিবার।

উপজেলার দূর্গম যমুনার চর সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের মোতালেব মণ্ডল ও তাঁর পরিবারের সাথে এই ঘটনা ঘটে। প্রভাবশালী হেকমত প্রামাণিক ও তাঁর লোকজনের হুমকিতে ওই পরিবার বর্তমানে অবরুদ্ধ ও নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছে।

​এলাকাবাসী জানায়,টগারচরে অবাধে মাদক ব্যবসা ও অশ্লীল নৃত্য পরিচালনা করছিল হেকমত ও তার লোকজন। একজন সচেতন নাগরিক হিসেবে মোতালেব মণ্ডল তীব্র প্রতিবাদ জানান। এই প্রতিবাদের সূত্র ধরেই হেকমত প্রামাণিক ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে মোতালেবকে চেঙ্গানীয়া বাজারে সংলগ্ন নদীর ঘাটে পেয়ে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালান। এ সময় মোতালেব দৌড়ে পালিয়ে জীবন বাঁচান। পর থেকেই পুরো পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন হেকমত প্রামানিক।

​ভুক্তভোগী মোতালেব মণ্ডল গণমাধ্যম কর্মীদের জানান,“আমাদের বসতভিটার এই চরাঞ্চল চেঙ্গানিয়া। আমি আর আমার বয়স্ক বাবা ছাড়া আমাদের পরিবারের আর কোনো নিকটাত্মীয় নেই। স্থানীয় বাজারে আমার একটি কীটনাশকের দোকান রয়েছে। বর্তমানে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে,তাতে দোকান চালানো তো দূরের কথা,আবাদি ফসল ও গবাদি পশু নিয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

​পরিবারটির সদস্যরা জানান,রাতের আঁধারে যেকোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় তাঁরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এমন অবস্থায় নিজেদের জীবন বাঁচাতে এবং নির্বিঘ্নে ব্যবসা ও কৃষিকাজ পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই পরিবার।

এ বিষয়ে হেকমত প্রামানিকের সাথে কথা বললে তিনি মাদক কারবারীদের দৌড়ানি দিয়েছি বলে জানান।