ঢাকাFriday , 6 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 গাংনী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি।

Mahamudul Hasan Babu
November 6, 2026 1:23 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, শৌচাগারের পরিবেশসহ বিভিন্ন সেবার মান যাচাই করেন বিএনপি নেতারা। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও নানা সমস্যার কথা শোনেন তাঁরা। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান উন্নয়নে রোগী এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার আশ্বাস দেন নেতারা।

পরে হাসপাতালের বিভিন্ন স্থান, আঙিনা ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। হাসপাতালকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, বামুন্দী বিএনপির সভাপতি রাশেদুল হক সোহাগসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।’

তিনি আরও বলেন, পরিদর্শনকালে রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কি না, খাবারের মান কেমন এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। হাসপাতালের যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আগামী দুই মাসের মধ্যে উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ধরনের পরিদর্শন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান বাড়াতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতারা।