ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

Mahamudul Hasan Babu
November 23, 2026 12:44 pm
Link Copied!

আমিনুর রহমানঃযশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ নভেম্বর) রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ হোসেনএ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামি ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। প্রথম ক্লাস শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাথরুমে গেলে সেখান থেকে বের হওয়ার সময় শিক্ষক ইমরান হোসেন তার হাত ধরে শিক্ষকদের বাথরুমে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক ছাত্রীকে ছুটি দিয়ে দেন। বাড়িতে ফিরে শিশুটি প্রথমে তার মাকে মারধরের কথা জানায়। পরদিন ২৭ অক্টোবর স্কুলে না গিয়ে মনমরা অবস্থায় বিছানায় শুয়ে থাকলে মা তাকে স্কুলে যাওয়ার কথা বলেন। এ সময় কান্নাকাটি করে শিশুটি ধর্ষণের ঘটনা জানায়। অসুস্থ শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৭ অক্টোবর শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। মামলার পর থেকে পলাতক থাকা ইমরানকে গত ১০ নভেম্বর ভোরে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে গ্রে\প্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার এসআই হোসেন আলী। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য এ ঘটনার আড়াল করতে সহযোগিতাকারী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মচারীকে আটক করা হয়। শিক্ষক ইমরান হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।