ঢাকাWednesday , 18 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পাম্পে সংকট, গুদামে মিলল দেড় হাজার  লিটার তেল, অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
March 18, 2026 11:54 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অবৈধভাবে ৭ ড্রাম পেট্রোল মজুদ করে রাখার অপরাধে মো. বাবুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মার্চ)  দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তি পঞ্চগড়  সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকান অভিযান চালায় ভ্র্যামমাণ আদালত।
এসময় অবৈধভাবে ৭ ড্রামে প্রায় দেড় হাজার লিটার পেট্রোল মুজত করে রাখার অপরাধে বাবুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যামমান আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী।
ভ্র্যামমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী জানান, জ্বালানি তেল পেট্রোল   মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ পেট্রোল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। জব্দ তেল আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাতের আঁধারে গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকানে তেলের লড়ি থেকে পাইপের মাধ্যমে তেল নামিয়ে ড্রামে করে তেল মজুদ করা হতো। পরে বিষয়টি জানাজানি হয় স্থানীয়দের মাঝে। প্রতি লিটার তেল ১৪০ টাকায় বিক্রি করতো ব্যবসায়ী বাবুল ইসলাম। তবে বাবুল ইসলাম এনিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।