আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের মিটার রিডিংয়ে গড়মিলের অভিযোগ উঠেছে। মিটার রিডার বিপ্লব মিটার না দেখেই রিডিং লিখে বিদ্যুৎ বিল প্রস্তুত করার অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে প্রকৃত ব্যবহারের চেয়ে বেশি ইউনিট দেখিয়ে বিল তৈরি হওয়ায় ‘ভৌতিক বিল’ নিয়ে বিপাকে পড়েছেন অনেক গ্রাহক।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের আওতাধীন মাগুরা ইউনিয়নের সন্তোষনগর গ্রামের মৃত আ. সামদের দুই ছেলের বাড়িতে দুটি বিদ্যুৎ মিটার রয়েছে। এর মধ্যে রাহাজ্জান আলীর (হিসাব নং-১০১০০২৫৫৭২২২৫) মিটারে ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসে ব্যবহৃত বিদ্যুৎ বিল অনুযায়ী দেখানো হয়েছে ২৩৭৫৫ থেকে ২৪০০০ পর্যন্ত, অর্থাৎ ২৪৫ ইউনিট। কিন্তু সরেজমিনে তার মিটারের বর্তমান রিডিং পাওয়া গেছে ২৩৯০৩ ইউনিট। অন্যদিকে একই গ্রামের সাজ্জাদুল আলমের (হিসাব নং-১০১০০২৫৫৭২২৪১) মিটারে একই সময়ের বিলে ৩৪৫০ থেকে ৩৫৬০ পর্যন্ত ১১০ ইউনিট ব্যবহারের হিসাব দেখানো হয়েছে। অথচ তার মিটারের বর্তমান রিডিং রয়েছে ৩৪৮৬.৬ ইউনিট। এতে বিলের সঙ্গে মিটারের প্রকৃত রিডিংয়ের উল্লেখযোগ্য অমিল দেখা গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী গ্রাহক সাজ্জাদুল আলম বলেন, “মিটার না দেখেই কিভাবে এই ইউনিট লেখা হলো বুঝতে পারছি না। কখনো কম ইউনিট লিখে পরে একসাথে যোগ করা হয়। এতে স্লাব বেড়ে গিয়ে আমাদের বেশি টাকা দিতে হয়।”
স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী মিটার রিডারদের প্রতিটি বাড়িতে গিয়ে সরাসরি মিটার দেখে রিডিং নেওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। ফলে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিটার রিডার বিপ্লব বলেন, “একটি মিটার ঘোলা থাকায় ঠিকমতো দেখতে পারিনি। আরেকটি ভুলবশত লেখা হয়েছে। পরে বিষয়টি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো।”
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. গোলাম কাদির বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। এখন শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় গ্রাহকদের দাবি, দ্রুত তদন্ত করে মিটার রিডিংয়ের অনিয়ম বন্ধ করা এবং সঠিকভাবে মিটার দেখে বিদ্যুৎ বিল প্রস্তুতের ব্যবস্থা নিশ্চিত করা হোক।