মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া ,(পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে পৌরসভা চত্বরে “বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সড়কের পাশে এবং জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ছবি ক্যাপশন: ভাঙ্গুড়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অতিথি ও অংশগ্রহণকারীদের একাংশ।
মো.মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা
মোবাইল 01763984955
