ঢাকাSaturday , 13 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিএনপি নেতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 13, 2026 4:10 pm
Link Copied!

  • নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মণ্ডল এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নওগাঁ শহরের হোটেল ফুড প্লেসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আব্দুল মতিন মণ্ডল বলেন, গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন যে, বিএনপির কয়েকজন নেতা জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এবং একই দিনে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেন। এ বিষয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তাকে এবং তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি এক নারী নেত্রীর মাধ্যমে ব্যক্তিগত আইন উপদেষ্টাকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৩ জুন দায়ের করা মামলায় তার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

একই সঙ্গে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মহাদেবপুর উপজেলা বিএনপির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।