ঢাকাFriday , 20 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আওয়ামী লীগের চেয়ারম্যানদের চেয়ার বাঁচাতে বিএনপির সঙ্গে আতাত

Mahamudul Hasan Babu
March 20, 2026 5:26 pm
Link Copied!

জামালপুর প্রতিনিধিঃ মামলা হামলা থেকে জান আর মান বাঁচাতে আওয়ামী লীগের চেয়ারম্যানরা স্থানীয় বিএনপির সঙ্গে আতাত করে সময় পার করছেন। ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত সরকারি অর্থ বা খাদ্য শষ্যের সিংহভাগ তুলে দিচ্ছেন অনির্বাচিত জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মীর হাতে। বঞ্চিত হচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা (ইউপি সদস্য)। মনের মাঝে ক্ষোভ আর হতাশা নিয়ে তারা শুধু নির্বাক চোখে চেয়ে চেয়ে দেখছেন!
জামালপুর জেলার প্রতিটি উপজেলায় প্রায়ই একই চিত্র বিরাজমান। তাদের মধ্যে জামালপুর সদরের তুলশির চর, মেলান্দহের দুরমুঠ,ইসলামপুরে চিনাডুলি,পলবান্ধা,  গোয়ালেরচর,সাপধরী,নোয়ারপাড়া,চরপুটিমারি ও পার্থশী ইউনিয়ন উল্লেখ যোগ্য।
জানা যায়,৫ অগাস্টের পর ইসলামপুর উপজেলার যে কয়জন আওয়ামী লীগের দলীয় ইউপি চেয়ারম্যান পালাননি,এলাকায় থেকে স্ব-পদে দায়িত্ব পালন করেছেন বা কোনো রকম মামলা হামলার শিকার হননি,তাদের মধ্যে চরপুটিমারি ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাষ্টার ও আব্দুস সালামের,আব্দুল রহিম,শাহ আলম মন্ডল নাম উল্লেখযোগ্য। তারা স্থানীয় বিএনপির সাথে গোপন আতাত করে অক্ষত অবস্থায় দায়িত্ব পালন করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চরপুটিমারি ইউনিয়ন বিএনপির একজন সিনিয়র নেতা জানান,সুরুজ মাষ্টার বর্তমানে নামে মাত্র চেয়ারম্যান। সে শুধু চেয়ারে বসে আছে। পরিষদ তো চালাচ্ছি আমরা। সে যেহেতু আমাদের শর্ত মানছে আমরাও তাকে পুতুল হিসেবে বসিয়ে রেখেছি।
এ ইউনিয়নের একজন ইউপি সদস্য জানান,৫ অগাস্টের পর মূলতঃ আমাদের ক্ষমতা খর্ব হয়ে গেছে। পরিষদের উন্নয়ন ও বন্টনের ব্যাপারে চেয়ারম্যান আর আমাদের কোনো মতামত নেন না। টিআর কাবিখা,ভিজিডি ও ভিজিএফ ইত্যাদি বরাদ্দের সিংহভাগ তিনি দলের হাতে তুলে দেন স্থানীয় বিএনপির হাতে।
প্রসঙ্গত উল্লেখ্য যে,এবার ঈদে ৫২ মেঃটঃ চাল বরাদ্দ পেয়েছে পরিষদ। কিন্তু,চেয়ারম্যান আমাদের সাথে কোনো পরামর্শ না করেই ৩৫ মেঃটঃ চাল দলের নামে বরাদ্দ দিয়েছে। আর আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা পেয়েছি মাত্র ১৭ মেঃটঃ। এভাবেই আমাদেরকে অকার্যকর করে রাখা হয়েছে।
এ ব্যাপারে চরপুটিমারি ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাষ্টার এর মতামত জানতে বার বার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
একই উপজেলার অপর এক ইউনিয়ন চিনাডুলি,পলবান্ধা চিত্রও প্রায় একই। সেখানে চেয়ারম্যান আওয়ামী লীগের হলেও পরিষদ চালাচ্ছেন মূলতঃ বিএনপি পন্থীরা।
এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন,আমি মূলতঃ বিএনপির লোক। পরিস্থিতির চাপে পড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। তখন আমি বাধ্য হয়ে দুই স্বামীর ঘর করেছি। এটা আমার ইউনিয়ন বিএনপির সবাই জানেন। তাই আমাকে পালাতে হয়নি। আমার বিরুদ্ধে মামলা হামলাও হয়নি। তিনি আরও বলেন, আগামীতেও আমি বিএনপি থেকে নির্বাচন করব, ইনশাআল্লাহ!  তাই, আমি তাদের মন যুগিয়ে চলার চেষ্টা করছি।
মেলান্দহ উপজেলার ১নং দুরমুঠ ইউপি সদস্য বেলাল হোসেন বলেন,আমাদের ইউনিয়নের বরাদ্দ বিতরণের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করছে দল। এবারের ঈদে আমার নামে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল আমাকে না দিয়ে দলকে দেওয়া হয়েছে।