রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে শেখ হাসিনা সরকার পতনের পর জামাল ডাক্তারদের পরিবারের সদস্যরা মেতে উঠে লুটপাট, ভাংচুর, দখল, চরাঞ্চল দখল, চাঁদাবাজি, আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীঘরে হামলা-লুটপাট, ব্রিকফিল্ড দখল ও চাঁদাবাজি, হাসপাতালের সামনে দেয়াল তুলে দেওয়া, ঔষধের দোকান লুট সহ নানান অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে এলাকাবাসী।
এ পরিবারের সদস্য জামাল ডাক্তারের ভাতিজা মিহির, শান্ত সহ কয়েকজন ৫ আগষ্ট উপজেলা পরিষদ ভাংচুর, উপজেলা চেয়ারম্যানের গাড়ি পুড়ে দেয়া, শ্রমিকলীগের নেতা রিপনের ঔষধের দোকান ভাংচুর লুট, কয়েকটি ভিটি দখল এবং হাসপাতালের সামনে দেয়াল তুলে দেয়া সহ নানান সন্ত্রাসী কার্যক্রম করে। উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের লম্বাখালীর চরাঞ্চলের নব্য দখলবাজ নেতার জ্বালায় অতিষ্ঠ প্রকৃত ভুমি মালিকরা। এখন তাদের জমি পেতে কিংবা চাষাবাদ করতে আবার সেই ফসল কাটতে তিনটি ধাপে দিতে হচ্ছে বিপুল পরিমাণের চাঁদা। চাঁদা না দিলে চাষাবাদ করতে পারছেনা জমির প্রকৃত মালিক ও নদীভাঙা ভুমিহীনরা।
মেঘনা নদীর বুকে জেগে উঠা বিস্তির্ণ ধূ ধূ বালুচর। চারিদিকে মেঘনার জলরাশি। জেগে উঠা বালুচরে ভিটেমাটি জমি হারানো ভূমিহীনরা বুনে নতুন স্বপ্ন। আলেকজান্ডার ইউনিয়নের অর্ন্তগত লম্ভখালীর চরটি জেগে উঠার পর মীর নুরনবী হাওলাদার প্রথম বাথানঘর দিয়ে মহিষ পালন শুরু করে। এরপর চাষের উপযোগী হওয়ার পর ওসি আজাদ সাহেবের প্রত্যক্ষ সহযোগীতায় জমি পরিমাপে করে একতেপ্যাচেগ বাড়ী, দালালবাড়ী, হুইসসাগ বাড়ী, বেপারী বাড়ী, চাপরাশি বাড়ী, হোছনদ্দি বাড়ী, খবিরদ্দি বাড়ী, হামেলার বাপেগ বাড়ী, ফকিরবাড়ী, মীরবাড়ী, খীলফাগ বাড়ী, সাবু উকিলেগ বাড়ী, ফলবানবাড়ী, বিবিরহাট এলাকার দুলাল হাজীরা চাষাবাদ করবে বলে সিদ্ধান্ত করে দেয়া হয়। এরই মধ্যে এ পর্যন্ত নদীগর্ভে দুলাল হাজীদের, সাবু উকিলেগবাড়ী এবং ফলবানেগবাড়ী ভেঙ্গে যায়।
৫ আগষ্টের সরকার পতনের পর উপজেলা বিএনপি সভাপতি জামাল ডাক্তারের নাম দিয়ে তারই ভাই মাইন উদ্দিন হাফেজের নেতৃত্বে তাদের বোন জামাই শাহাজাহান মাঝিকে দিয়ে স্থানীয় কিছু বখাটে সন্ত্রাসী বেলায়েত মাঝি, শহিদমাঝি, ভুট্টো ডাকাত, জমির ডাকাত এদের নিয়ে জোরপূর্বক চরের জমি দখল করে। চর দখল করে প্রকাশ্যে বক্তব্য দেয় মাইনউদ্দিন।
এ গ্রুপের নেতৃত্বে বর্তমানে তরমুজ চাষীদের কাছে প্রায় ২০ লক্ষ টাকা আদায় করে। তারা চরে অবস্থান করা সমস্ত মহিষ বাতান মালিকদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করে। মাইনউদ্দিন হাফেজদের এ চরে কোন জমি না থাকলেও সে সমস্ত বাতান মালিকদের ঘরের চারপাশে ডাল বুনে তাদের একধরনের জিম্মি করে বিপুল পরিমাণের টাকা ক্ষতিপূরণ আদায় করে। লেচকির কয়েকশ একর জমি বিক্রি করে শাহাজাহান মাঝি লক্ষ লক্ষ টাকা চাঁদা নেয়।
জানা যায়, শেখ হাসিনা সরবারেরর পতনের পর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তার সহোদর ভাই হাফেজ মাইনউদ্দিন, কথিত সমন্বয়ক পরিচয়দানকারী মাইনউদ্দিনের ছেলে আদনান, বোন জামাই ফারুক, ওই পরিবারের সদস্য কানা আলমগীর সহ তাদের পরিবারের অপরাপর লোকজন মেতে উঠে সন্ত্রাস নৈরাজ্য আর ভয়াবহ চাঁদাবাজিতে। তাদের লুলুপ দৃষ্টি পড়ে লম্বাখালীর চরের জমিতে। এ সংঘবদ্ধ পারিবারিক চাঁদাবাজ চক্রটি চরাঞ্চলের চাষাবাদকারী একজন কৃষক থেকে এক একর জমি থেকে ২৫ শত টাকা, ট্রাক্টর দিয়ে চাষাবাদ করা বাবদ আদায় করে ৫ হাজার আর পাঁকা ফসল কাটতে ২৫ শত টাকা করে আদায় করে এ নব্য জোদ্দাররা। ট্রাক্টর বাবদ ৫ হাজার টাকা আদায় করা হলেও ট্রাক্টর মালিকে দেয়া হয়েছে ৩৫ শত টাকা। আর সেই চরে এই পরিবারের সদস্যদের এক ইঞ্চি জমি না থাকলেও তাদের দখলে রয়েছে শতাধিক একর কৃষিজমি।
সম্প্রতি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজু লম্বাখালী ও আবদুল্যাহ চরের জমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এসময় তারা সরকারের জমি নিয়ে উপজেল বিএনপির সভাপতি জামালের ভাই মাইনদ্দি, বোনজামাই ফারুক সহ চিহ্নিত চাঁদাবাজ দখলবাজদের রামরাজত্বের অবসানের দাবী করেন।
ভূক্তভোগী ভুমিহীন কৃষক নিজাম, বেলাল, সাহাবুদ্দিন সহ অনেকে জানান, আমরা মেঘনা নদীতে জমি জেগে উঠার পর থেকে কোন ধরনের দলবাজি, চাঁদাবাজি ছাড়াই জমি চাষাবাদ করেছি এখন নতুন চাঁদাবাজের জন্ম হয়েছে তাদের জ্বালায় অতিষ্ঠ। এদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে অভিযুক্ত হাফেজ মাইনউদ্দিন, চাঁদা তোলার বিষয়টি অস্বীকার করে বলেন আমরা চরে শুধুমাত্র চাষাবাদ করতে গেছি।
স্থানীয় কৃষকরা বয়ার দাবীদার প্রকৃত নদীভাঙ্গাদের মাঝে তাদের জমি বুঝিয়ে দিয়ে চাষাবাদ ও খামার গড়তে দেওয়া হউক এবং নব্য দখলবাজদের আইনের আওতায় আনার দাবী জানায়।
