আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে স্থানীয় জামায়াত নেতা আশরাফুলের বিরুদ্ধে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের বাড়ীঘর ভাংচুরের অভিযোগ উঠেছে / ৩/০৪/২০২৬ তারিখে বাড়ি ঘরে হামলা ভাংচুরের এঘটনা ঘটে।
জুগিন্দা খাঁ পাড়ার দানিয়েল মল্লিকের ছেলে মথি মল্লিক জানান,আমাদের জুগিন্দা মৌজার আর এস খতিয়ান আর এস দাগ ১৩১৭ জমির পরিমান ১৬ শতক জমির মধ্যে থেকে ৪ শতক জমি আমার ফুফুর নিকট থেকে জুগিন্দা গ্রামের নুর ইসলামের ছেলে জামায়েত নেতা আশরাফুল ইসলাম ক্রয় করে বসবাস করছেন।
তিনি আরও বলেন, বাকি ১২ শতক জমিতে আমি দীর্ঘ-২০বছর যাবত আধা পাকা ঘর নির্মাণ করে বসবাস করছি।হঠাৎ আশরাফুল ইসলাম দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় ভাবে জোর করে আমার পাকা ঘর শাবল ও হাতুড়ি দিয়ে ভাঙচুর করে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে,
আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের সাথে অন্যায় করা হচ্ছে এ ঘটনায় আমি ৩ জনকে আসমাী করে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি।
অভিযোগ দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আবারো আমার বাড়ীঘরে ভাঙচুর করার চেষ্টা কর। এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী।
এ ব্যাপারে অভিযুক্ত জামায়াত নেতা আশরাফুল ইসলাম জানান,আমি ৪ শতক জমি ক্রয় করেছি,
দলিল মোতাবেক পজিশন না দিয়ে আমার জমিতে ১২ বছর আগে জোরপূর্বক ঘর নির্মাণ করেছে মথী মল্লিক এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।
এ ব্যাপারে জুগিন্দা গ্রামের বিএনপি নেতা আবুল কাশেম জানান, বাড়িঘরে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, এ ঘটনাটির তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এব্যাপারে গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম জানান, বিষয়টি আমি অবগত আছি এর আগে আপোষ মীমাংসা হয়েছে, রাস্তার পাশের একটি টিনের বেড়া ১ ফুট সরিয়ে নেয়ার কথা হয়েছে। বাড়ি ভাঙ্গার কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি।এটি অন্যায় এজন্য দল কোন দায়ভার নেবে না। এ ঘটনায় দোষী হলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এব্যাপারে ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান জানান, জমিজমা নিয়ে আমরা এর আগে সালিশ বৈঠক করেছিলাম,আশরাফুল ইসলাম সালিশ মানেনি, সংখ্যালঘু পরিবারের উপরে যে হামলা করা হয়েছে, এঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
