ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বাসচাপায় খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

Mahamudul Hasan Babu
April 6, 2026 10:08 am
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে বাসচাপায় আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা নিহত হয়েছেন। সোমবার ভোর পৌনে ৬টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন থেকে শিক্ষার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করতেন খাদেমরা। সোমবার ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা অর্থ সংগ্রহ করতে গেলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিকট শব্দে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অপর খাদেম মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।