ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় ইউএনও সোমাইয়া আক্তারের সভাপতিত্বে প্রথম আইন-শৃঙ্খলা কমিটির সভা

Mahamudul Hasan Babu
November 11, 2026 11:24 am
Link Copied!

লামা (বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর সভাপতিত্বে প্রথম মাসিক সভা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সভাকক্ষে শুরু হয়ে দুপুর ১২টায় সভা শেষ হয়। উপজেলা প্রশাসন, লামা এ সভার আয়োজন করে।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল অপরাধ দমনে পুলিশের তৎপরতা, তামাক চাষ, অবৈধ বালু উত্তোলন, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক, রাস্তাঘাটের অবনতি, অবৈধভাবে পাহাড় কাটা, অবৈধভাবে রিসোর্ট নির্মাণ এবং লামার প্রধান সড়কে যানজট।

সভায় গত মাসের সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়। পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় ও পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের কর্মকর্তা এসআই সঞ্জয় পাল, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফরহাদ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল।

রাজনৈতিক ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোঃ ইব্রাহীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লামা উপজেলা আহ্বায়ক মোঃ নাজমুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর শুক্কুর, রূপসীপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, লামা সদর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, আজিজনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাবের দুই পক্ষের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান,ও মোহাম্মদ করিম এলএল.বি, গজালিয়া, রূপসীপাড়া ও আজিজনগর ইউনিয়নের প্রশাসক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।