ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের বর নিয়ে ঝিনাইদহে হেলিকপ্টার, দেখতে মাগুরার কানুটিয়া স্কুল মাঠে মানুষের ভিড়

Mahamudul Hasan Babu
November 11, 2026 12:22 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামে একটি বিয়ের আয়োজনকে কেন্দ্র করে দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য। বরযাত্রী নিয়ে ঝিনাইদহে যাওয়ার জন্য ভাড়া করা হেলিকপ্টার দেখতে সকাল থেকেই কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।

শিশু-কিশোর, নারী-পুরুষ থেকে শুরু করে প্রবীণদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্রামাঞ্চলে সচরাচর হেলিকপ্টার দেখার সুযোগ না থাকায় স্থানীয়দের মধ্যে এ আয়োজন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে মাগুরার, মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা মো. মুরাদ মোল্লাার জ্যেষ্ঠ পুত্র মুন্নার বিয়ের অনুষ্ঠানের জন্য হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছে। বরযাত্রী নিয়ে হেলিকপ্টারটি ঝিনাইদহে গিয়েছে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর একই হেলিকপ্টারে ফিরে আসবেন বলে পরিকল্পনা রয়েছে।

খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ কানুটিয়া স্কুল মাঠে আসতে শুরু করেন। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের মধ্যে হেলিকপ্টার দেখার বাড়তি উচ্ছ্বাস লক্ষ করা যায়।

কেউ দূর থেকে হেলিকপ্টারটি দেখছিলেন, আবার কেউ কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকের কাছেই এত কাছ থেকে হেলিকপ্টার দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন।

একটি পারিবারিক বিয়ের আয়োজনকে কেন্দ্র করে ভাড়া করা হেলিকপ্টারটি এভাবেই স্থানীয় মানুষের কাছে হয়ে ওঠে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। কানুটিয়া স্কুল মাঠে মানুষের ভিড়, কৌতূহল ও উচ্ছ্বাসে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।