ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
April 6, 2026 1:56 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৬ই এপ্রিল) বিকেলে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মধ্যনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ।
অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় মোঃ মিনহাজ উদ্দিন (৪২), পিতা: মৃত শফি উদ্দিন মাহতাব, গ্রাম রাজাপুরকে ৭ হাজার টাকা এবং সাব্বির আহমেদ (২৬), পিতা: আব্দুল জলিল, গ্রাম: রাজাপুরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মনিরাম দত্ত (২৮), পিতা: হরিপদ দত্ত, গ্রাম, রাজাপুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মধ্যনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন,অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে তদারকি করা হয় এবং সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।