ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায়  এক ঢালাই শ্রমিকের একটি পা বিচ্ছিন্ন ।  ঘটনায় আরও ৬ জন শ্রমিক আহত

Mahamudul Hasan Babu
April 7, 2026 9:41 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাবেদুল ইসলাম (২৬) নামের এক ঢালাই শ্রমিকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সাবেদুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা। আহত অন্যরা হলেন— একই গ্রামের বিচার উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেনের ছেলে সজিব হোসেন (১৬), হারু বিশ্বাসের ছেলে ইসরাফিল হোসেন (৩৫), নজরুল ইসলামের ছেলে তুহিন হোসেন (২৪), আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম (৪৭) এবং ভরাট গ্রামের বকুল হোসেনের ছেলে সুরুজ হোসেন (১৬)।

স্থানীয়রা জানান, সকালে একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে করে ৭ জন শ্রমিক তেরাইল বাজার থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে ছাদ ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। পথে আকুবপুর এলাকায় পৌঁছালে ট্রলির এক্সেল ভেঙে যায়। এতে ট্রলিটি উল্টে গিয়ে সবাই আহত হন। গুরুতর আহত সাবেদুল ইসলামের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্য আহতদের বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।