সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: গভীর রাত্রে স্ত্রী চায়নার ব্লেডের আঘাতে স্বামী উজ্জল খাঁর লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামে নিজ শয়ন কক্ষে স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তনের এ ন্যাকারজনক ঘটনা ঘটে। আহত উজ্জল খা ওই গ্রামের জাহাঙ্গীর খার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার গভীর রাত্রে স্বামী ও স্ত্রী একই খাটে ঘুমিয়ে ছিলেন, পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে স্ত্রী চাইনা রাত্র অনুমান দেড়টার সময় ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন করেন। উজ্জল খা এর চিৎকার শুনে পরিবারের লোকজন রাত দুইটার সময় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে তিনি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছেন। স্থানীয় অনুসন্ধানে জানা গেছে স্বামী উজ্জল খা ও স্ত্রী চায়নার মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ হত| ধারনা করা হচ্ছে পারিবারিক অশান্তি থেকেই চায়না এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান ওই ঘটনায় উজ্জল খার ভাই মহসিন খা বাদী হয়ে রুবিনা আক্তার চাইনাকে আসামী করে কোটচাঁদপুর মডেল থানায় এজাহার করেছেন। মামলার সুত্র ধরে অভিযুক্ত চায়নাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
