ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিএনপির ৪ সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কুটুক্তি, গ্রেফতার -১ 

Mahamudul Hasan Babu
April 7, 2026 2:42 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহাম্মেদ সহ ৪ বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কুটুক্তি করার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহাম্মেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান মন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অশালীন ব্যাঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি ফেসবুক এ ছড়িয়ে দেয়।
এরই পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে কুলসুম ও যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা পীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা নিয়ে তাকে আটক করে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম জানান, একটি মামলা হয়েছে।  তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।