ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ- দিনাজপুরের বিরলে সাময়িক ভাবে বরখাস্তকৃত সহকারী শিক্ষক ইকরামুল-এর  স্থায়ীভাবে অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।।

Mahamudul Hasan Babu
April 7, 2026 2:43 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক ভাবে বরখাস্তকৃত সহকারী শিক্ষক ইকরামুল-এর বিদ্যালয় হতে স্থায়ী অপসারণ বা চাকুরীচ্যুতির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকালে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত সহকারী শিক্ষক ইকরামুল-এর বিদ্যালয় হতে স্থায়ী অপসারণ বা চাকুরীচ্যুতির দাবীতে বিদ্যালয়ের গেট হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এক মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্রী ও সচেতন অভিভাবকবৃন্দের মধ্যে  ছাত্রশক্তির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিরল পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল বাসেত ও এনসিপি বিরল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।
উল্লেখ্য, গত ০৭ ডিসেম্বর ২০২৫  সহকারী শিক্ষক ইকরামুল হকের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ৮ম শ্রেণীর ছাত্রীকে যৌন পীড়নের কারণে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা।  পরে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী শিক্ষক ইকরামুলের বিরুদ্ধে অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় তাকে গত ৩১ মার্চ-২০২৬ তারিখে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।সাময়িক ভাবে বরখাস্ত সহকারী শিক্ষক ইকরামুল হকের বিরুদ্ধে এমন একাধিক
ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।