মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ শ্লোগান নিয়ে মাগুরায় গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে। সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম ও জাগলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে। দুইদিন ব্যাপী এ মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে। পাশাপাশি দুই দিনব্যাপী এ মেলায় আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
