বাদশ আলম, বগুড়া প্রতিনিধি-জন্মিলে মৃত্যু যেমন চিরন্তন সত্য তেমন বেদনাদায়ক ও। আর যদি হয় মৃত্যুর মিছিল তখন যেন শোকটা ছড়িয়ে পড়ে পুরো জনপদে ঠিক তেমনই এক বিদনা বিধুর ঘঠনা ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার মদনপুর গ্রামে।উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে গত ৮ এপ্রিল রাতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একে একে প্রাণ হারিয়েছেন গ্রামের চারজন প্রবীণ মানুষ। মৃতদের মধ্যে তিনজন বৃদ্ধা এবং একজন বৃদ্ধ রয়েছেন। গ্রামজুড়ে এখন শুধু কান্নার রোল আর বিষাদের ছায়া।
সরেজমিনে জানা যায়, গত বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকালের মধ্যে এই চারজনের মৃত্যু হয়। একজনের শোক কাটিয়ে ওঠার আগেই খবর আসে আরেকজনের। এভাবে পর্যায়ক্রমে চারজন অভিভাবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে গ্রামটি।
বৃহস্পতিবার সকাল ১০টায় যখন গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছিল, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় অনুষ্ঠিত হয় জানাজা। একই দিনে, একই গ্রামের চারজন মানুষের জানাজা এবং দাফন সম্পন্ন করার দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই।
গ্রামের প্রবীণরা বলছেন, একই গ্রামে অল্প সময়ের ব্যবধানে চারজনের মৃত্যু সচরাচর দেখা যায় না। আল্লাহর ডাক কখন কার জন্য আসবে তা কেউ জানে না। তবে এই চারজনের চলে যাওয়া আমাদের গ্রামের জন্য এক অপূরণীয় ক্ষতি। পুরো গ্রাম যেন আজ একটি শোকাতুর পরিবারে পরিণত হয়েছে।
মদনপুর গ্রামের প্রতিটি অলিগলি আজ নিস্তব্ধ। চারজন প্রবীণ মানুষের এই আকস্মিক বিদায়ে শুধু তাদের পরিবার নয়, পুরো মির্জাপুর ইউনিয়ন জুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া।
