ঢাকাThursday , 9 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত

Mahamudul Hasan Babu
April 9, 2026 4:21 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে ঘর করতে বাঁধা ও বাড়ির উঠানে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দু,পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৫জন আহত হয়েছেন।
উভয়পক্ষের আহতরা হলেন-খাসমহল গ্রামের সাফিরুল ইসলাম,ছমিরুল ইসলাম, ঝর্ণা খাতুন, সাহাদুল ইসলাম ও তামিম।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খাসমহল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,সাহাদুলের বাড়ির পানি আসে প্রতিবেশী সাফিরুলের বাড়ির সীমানায়। ওই পানি নিষ্কাশনের জন্য সাহাদুলকে বলতে যান সাফিরুল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হন নারীসহ ৫জন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।