মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সদন বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আজমত হোসেন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসারসহ জেলা উপজেলা ও শহর জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তাঁরা শহরের বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
