ঢাকাFriday , 10 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় বিএনপি দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Mahamudul Hasan Babu
April 10, 2026 1:48 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় প্রয়াত দুই বিএনপি নেতা ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির এই দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাত, তাদের পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী সরদার।

দোয়া মাহফিলে বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আব্দুল আজিজ ভাই ও ভাঙ্গুড়া পৌর বিএনপির মোতালেব হোসেন দু’জনেই ছিলেন দলের জন্য এক নিবেদিত প্রাণ। আল্লাহর ডাকে আমাদের ছেড়ে তারা না ফেরার দেশে চলে গেছেন। আপনারা সকলেই দোয়া করবেন-মহান আল্লাহ্ তায়ালা যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এসময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, প্রয়াত বিএনপি নেতা আব্দুল আজিজের একমাত্র সন্তান প্রভাষক জাকির হোসেন, ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।