ঢাকাFriday , 10 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Mahamudul Hasan Babu
April 10, 2026 1:50 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)
জেলা পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর সার্বিক নির্দেশনা ও ডিবি-১ এর অফিসার ইনচার্জ আবদুল কাইয়ূম-এর তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।
গত বৃহস্পতিবার (৯এপ্রিল) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ থানার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সাইদুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কাছে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।(আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই দিন রাতে জামালপুর সদর থানার শেরপুর ব্রিজ-জামালপুর মহাসড়কের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। এসময় ১০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মুন্না (৩২), আফ্রিদী ইসলাম (৩০),আরিফুল ইসলাম রনি (৪২) ও রাশেদ মোশারফ বাবু (৩১)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
এ ঘটনায় জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানা-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন,“জামালপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ডিবি-১ এর ওসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনার ফলে এ সাফল্য অর্জিত হয়েছে এবং ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।