ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন থেকে চার রাউন্ড গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার করেছেন বনবিভাগ

Mahamudul Hasan Babu
April 11, 2026 7:05 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: ১০ ই এপ্রিল -২০২৬ শুক্রবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি টের পেয়ে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে টহলরত দল। এ সময় সন্দেহভাজন দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সুন্দরবনে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম আরও বাড়ানো হবে।

তিনি বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড হাসান।