ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 11, 2026 1:32 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে|

শনিবার (১১ এপ্রিল) বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|

এসময় আরো উপস্থিত ছিলেন বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম, নগরকুমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, তিতোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ইকবাল হোসেন, ধনীবুল্লাহ, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক জাকারিয়া হোসেন, পৌরসভা কর্মকর্তা ও ফুটবল পরিচালনা কমিটির সদস্য সচিব মোফাজ্জল হোসেন বিপুল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সহকারী শিক্ষক আহসান হাবীব সহ অংশগ্রহনকারী দলেল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ|

ফাইনাল খেলায় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে এবং বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভাসাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়|