ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান!

Mahamudul Hasan Babu
April 11, 2026 3:45 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: ১১ই এপ্রিল, ২০২৬ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেল, চিনি, মাংশের দোকান, অন্যান্য ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় আড়পাড়া বাজারে মেসার্স মহামায়া ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ভোজ্য তেলের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, খুবই অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে তেল, চিনি, আটা, ময়দা, বেশনসহ বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। সম্পুর্ণ খাদ্যপণ্যের এই গোডাউন যেন একটি আবর্জনার ভাগার। এছাড়া পণ্যের মোড়কীকরণ আইন বহির্ভূত পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য ভালো পণ্যের সাথে রেখে বিক্রয় করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মাংশের দোকানসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য বিক্রয় না করা, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত মুনাফা না করা ইত্যাদি ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলমগীর হোসেন, জেলা মার্কেটিং অফিস, মাগুরা ও মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানান তাঁরা।