ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে প্রবাসী স্বপ্ন যুব উন্নয়ন সমিতির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Mahamudul Hasan Babu
April 12, 2026 6:13 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে গঠিত “কোম্পানীগঞ্জ প্রবাসী স্বপ্ন যুব উন্নয়ন সমিতি”-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বসুরহাট করালিয়া বাইপাস সড়কে অবস্থিত রিলাস্ক কাবাব হাউজে এ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, তাদের পরিবার, স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাফর উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শহিদ উল্যাহ, সহ-সাধারণ সম্পাদক শাহ জাহান সোহেল, কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম নোমান, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য আবু বকর ছিদ্দিক এবং নির্বাহী সদস্য জসিম উদ্দিন।

সভাপতির বক্তব্যে ইমাম উদ্দিন বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং তাদের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

প্রীতি সমাবেশে সমিতির পক্ষ থেকে পরিচালনা কমিটি, উপদেষ্টা, উদ্যোক্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সমিতির তিন উদ্যোক্তা—জিয়াউর রহমান সোহাগ, গিয়াসউদ্দিন এবং ফেরদৌস হোসেন সোহাগ অনলাইনের মাধ্যমে বক্তব্য প্রদান করে সমিতির সার্বিক সফলতা কামনা করেন।