ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও নগদ অর্থসহ দুই ব্যবসায়ী আটক

Mahamudul Hasan Babu
April 13, 2026 10:39 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা :পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ চিহৃিত দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ,রবিবার (১২এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই নাইমুর রহমান(নিঃ)সঙ্গীয় এএস আই জালাল উদ্দিন(নিঃ)সহ একদল ফোর্স নিয়ে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে উপজেলার চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেম’র ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন(৪২)কে ও অপরজন হলেন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আঃ জব্বারের ছেলে শরিফুল ইসলাম(৪৫)কে দুইজনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।পরে গ্রেফতার কৃতদের দেহ তল্লাশি চালিয়ে ৬৪টি পিচ নেশাজাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট,২টি মোবাইল ফোন সেট ও নগদ ১হাজার ৪শ’৯৫টাকা জব্দ করা হয়। এ সময়   সবুজ শেখ নামের একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সোমবার(১৩ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।