মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে রেজিলিয়েন্স এন্টাপ্রেনিউরশীল এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের বাস্তবায়নাধীন কার্য়ক্রমের স্টেকহোলর কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা খাতুন। এসডিএফ এর জেলা ব্যবস্থাপক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, জহুরুল আলম, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওয়াল,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ অন্যরা। কর্মশালায় চামেলী পারভীন,মৌসুমী খাতুন ও চন্দ্রা রায় তাদের সফলতার গল্প তুলে ধরেন। এসডিএফ মাগুরা জেলায় গ্রাম সমিতি ২০০,অর্ন্তভুক্ত পরিবার ৩২ হাজার ৯৮৩ জন, অভ্যন্তরিন লোন গ্রহিতার সংখ্যা ৭ হাজার ৭৩১ জন্য, অভ্যন্তরিন লোন বিতরণ ২৫ কোটি ৪ লাখ টাকা,ঘুণর্মান লোন গ্রহনকারি সদস্য ১৯ হাজার ৫১৮ জন্য, ঘুর্ণমান লোন বিতরণ ৮৫ কোটি ৮০ লাখ, গ্রান্টস ম্যাচিং সেভিংস ৪ কোটি ৮০ লাখ, প্রশিক্ষন দেয়া হয়েছে ৩৩ হাজার ৮১১জনকে। কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) শরফুদ্দিন সাগর ও জেলা কর্মকর্তা (,জীবিকাযন) আব্দুল ওহাব।
