ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 13, 2026 10:42 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি : হৃদরোগ, স্ট্রোকসহ অন্যান্য অসংক্রামক রোগে মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে মাগুরায় জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় প্রোগ্রাম অফিসার মোঃ আসলাম পারভেজ, সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান, ফিল্ড অফিসার মো. মোহায়মিনুল ইসলাম ও লজিস্টিক অফিসার মো: রাশেদ্দুজামান।

সভায় জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,অংশগ্রহন করেন। এসময় জেলার বিভিন্ন পর্যায়ে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।