এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, জ¦ালানি তেল সংক্রান্ত জনদূর্ভোগ এড়াতে ও অনিয়ম বন্ধে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় ফুয়েল কার্ডের ব্যবস্থা করা হয়েছে। নতুন নির্দ্দেশনা না আসা পর্যন্ত এখন থেকে ফুয়েল কার্ডের মাধ্যমেই জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। গ্রাহকদের উচিৎ এই ফুয়েল কার্ডের যথযথ ব্যবহার করা। প্রশাসন তৎপর রয়েছে। তারা সব সময় ফিলিং স্টেশন গুলোতে খোঁজ খবর রাখাসহ গ্রাহকদের সেবা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরাও বিষয়টি কড়া নজরদারিতে রেখেছি। জ্বালানি তেল নিয়ে কেউ অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সকালে বিরল উপজেলা প্রশাসন কৃর্তক আয়োজিত উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে গত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৪ শত ৪১ জন অসহায় ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সাহায্যের নগদ অর্থ বিতরণ ও ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহকারী কমিশনার (ভ’মিঃ) প্রবীর বিশ^াস, কৃষি অফিসার রুম্মান আক্তার, প্রকল্প বাস্তাবায়ন অফিসার (পিআইও) আরিফুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল ইমরান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফিরোজ জামান, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।
