মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।আজ মঙ্গলবার ১৪এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বাংলা বছরের সূচনাকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামাতের সহকারী তরবিয়ত পাবনা ০৩ এলাকার এমপি অধ্যাপক আলী আজগর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামাতের আমির মাওলানা মহিরদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজজ মাসুম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ প্রমুখ। এতে আরো অংশ গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপনা, মুখোশ, ব্যানার-ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জা, যা পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়া মেলা, পান্তা-ইলিশ খাওয়া এবং শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সব মিলিয়ে ভাঙ্গুড়াবাসী আনন্দঘন পরিবেশে বরণ করে নেন নতুন বছর।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
