মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি :রংপুরের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ৫জন যুবলীগ কর্মীসহ ৬জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে দিনভর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এরা হলেন- বড়দরগাহ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাসারপাড়া মৌজার মৃত নয়া মিয়ার ছেলে সেরাজুল ইসলাম (৫৫), যুবলীগ কর্মী ও সাবেক ছাত্রনেতা উপজেলা সদরের থানা পাড়ার নূর মোহাম্মদ বাবুর ছেলে মেশকাওয়াত হোসেন শাফী(৩২), মিলনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল মিয়া (২৬), ধনশালা গ্রামের গোলজার হোসেনের ছেলে রিয়াজুল হাসান (২৫), সোনাকান্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাব্বী ইসলাম (২৬) ও চককরিম গ্রামের মধু মিয়ার ছেলে লাবু মিয়া (৩২)। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক গ্রেফতার নিশ্চিত করে জানান, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে ধৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত এদের জেল হাজোতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।
–
–
