ঢাকাWednesday , 15 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Mahamudul Hasan Babu
April 15, 2026 9:36 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় বর্ণাঢ্য শোভযাত্রাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহমদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মাগুরা শিল্পকলা একাডেমিসহ স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে নোমানী ময়দানে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৫টি স্টল অংশ নিয়েছে। একই সঙ্গে মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নববর্ষকে ঘিরে নানা কর্মসূচি পালন করছে।