মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এবং জয় বাংলা ব্রিগেডের সদস্য সুমন আহামেদকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। সুমন মন্ডতোষ ইউনিয়নের গ্রামের মৃত্যু আব্দুস সামাদ মাস্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল তিন ঘটিকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে
গ্রেফতার করা হয় । সে ঢাকা রমনা থানার সিআর মামলা নং ২২২/২৫ইং এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভাঙ্গুড়া থানার কর্মকর্তারা জানান, গ্রেফতারের কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে শিগগিরই শেষ করে জেল হাউজতে প্রেরণ করা হবে ।
উল্লেখ্য, সুমন আহামেদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং ছাত্ররাজনীতি থেকে উঠে এসে বর্তমানে ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
এঘটনা মামলার তদন্তকারী অফিসার এএসআই শফিকুল ইসলাম বলেন ঢাকা রমনা থানার সিআর মামলার ওয়ারেন্টের আসামী ছিলেন বিকেল তিনটায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়, পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
