ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সেলুনে আগে চুল কাটানোকে কেন্দ্র করে সংঘর্ষে! আহত-৬

Mahamudul Hasan Babu
April 18, 2026 8:42 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার গাংনালিয়া বাজারে ১৭ এপ্রিল শুক্রবার সকালে আগে চুল কাটানোকে কেন্দ্র করে সংঘর্ষে ৬জন আতহ হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
গাংনালিয়া বাজারের দ্বীপক সরদারের সেলুনে উক্ত ঘটনা সংগঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানা বরিশাট গ্রামের তালপট্টি পাড়ার আব্দুল্লাহ নামের এক যুবক চুল কাটানোর জন্য দ্বীপকের সেলুনে আগেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিল, এর কিছুক্ষণ পড়ে একই পাড়ার সোহাগ নামের আরেক যুবক বিয়ের অনুষ্ঠানে যাবে বলে আগে চুল কাটানো অনুরোধ করে। জুম্মাবার বিধায় আব্দুল্লাহও সিরিয়াল ছাড়তে অস্বীকৃতি জানায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষের রুপ নেয়। এতে উভয় পক্ষের ৬জন আহত হলে তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন লুৎফর শেখ, আব্দুল্লাহ, সোহাগ, উকিল মোল্লা,কাদের মোল্লা ও আরাফাত।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মো:মামুনউর রশিদ জানান দুপুরে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রাম হতে ৬জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে লুৎফর শেখ নামের এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন এখনো কেউ থানায় অভিযোগ করেনি। আমরা খোজ খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।