ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

Mahamudul Hasan Babu
April 18, 2026 11:59 am
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে বর্ণাঢ্য আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বাতাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে আগত প্রধান অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া মাঠে পৌঁছালে বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া তিতাস-হোমনা উপজেলার সার্বিক উন্নয়নের একটি সুদূরপ্রসারী মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মো. মাইন উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আবু নাছের ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সালাউদ্দিন সরকার, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আজিজ মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উপদেষ্টা
হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য মো. ফজলুল হক মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাতাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন।