মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রাণবন্ত বিতর্কে অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শহিদুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মলয় কুমার দেব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, উপজেলা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান,প্রানী সম্পদ কর্মকর্তা ডা.রুমানা , দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একেএম হানিফ বাবলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য চন্দনা রানী দাশ, সদস্য ইসরাত জাহান গনমাধ্যমে কর্মী সহ প্রমুখ।দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ০৮টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মমতা মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অর্জন করেন হাসিনা মোমেন বালিকা উচ্চ বিদ্যালয় ও অংশ করা সকল শিক্ষার্থী কে পুরুস্কার দেওয়া হয় ।
অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
