বিশ্বজিৎ সিংহ রায়,,স্টাফরিপোর্টার ( মাগুরা)।। আলোর উৎসব দীপাবলি। আলো, আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রোববার সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দীপাবলি ও শ্যামা মায়ের পূজা।এ উপলক্ষে মাগুরাার চার উপজেলায় পূজা মন্ডপে ধর্মীয় প্রতিষ্ঠান, তরুণ নির্মাণক আলোকসজ্জা করা হয়।
মন্ডপ,ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও ঘরবাড়ি মাটির প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে চারপাশ। কোথাও কোথাও নদীর ঘাটে প্রদীপ প্রজ্বালন করে কলার ভেয়াই নদীতে ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে উৎসবে যোগ হয় এক মনোমুগ্ধকর আবহ।
দীপাবলিকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলে শ্যামা মায়ের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। তরুণদের উদ্যোগে তৈরি দৃষ্টিনন্দন আলোকসজ্জা উৎসবের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।
ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির ও পূজামণ্ডপ প্রাঙ্গণ। পাশাপাশি বিভিন্ন স্থানে গান-বাজনা, ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক আয়োজন উৎসবের আনন্দকে করে তোলে আরও প্রাণবন্ত।
হিন্দু ধর্মীয় বিশ্বাসে শ্যামা মা বা দেবী কালী শক্তি, সাহস ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। আর দীপাবলি বহন করে অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার চিরন্তন বার্তা। আলোর এই উৎসব মানুষের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও সম্প্রীতি-এমন প্রত্যাশার মধ্য দিয়েই উদযাপিত হয় দীপাবলি ও শ্যামা মায়ের পূজা।
