মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারীতে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। উপজেলায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২০ জন মানুষকে পুষ্টি ফুড বাস্কেটের প্যাকেট এবং চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। #
