ঢাকাThursday , 30 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সম্পাদক (প্রশিক্ষণ) হলেন রিতু

Mahamudul Hasan Babu
April 30, 2026 10:47 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সম্পাদক (প্রশিক্ষণ) হিসেবে আতিকা ইসলাম (রিতু)-কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আজ ৩০ এপ্রিল সকাল ১১টায় নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

নবনিযুক্ত সহ-সম্পাদক (প্রশিক্ষণ) আতিকা ইসলাম (রিতু) দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।