ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একজন শ্রমিক বান্ধব নেতা। তিনি শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে চান। -সাদিক রিয়াজ চৌধুরী এম.পি।

Mahamudul Hasan Babu
May 1, 2026 3:06 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুর-২ (বির-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমাদের প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একজন শ্রমিক বান্ধব নেতা। তিনি শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে চান। কিভাবে আমাদের শ্রমিক ভাইয়েরা ভাল থাকবে, দু’বেলা ভাল খাবার পাবে, তার পরিবার পরিজন যেন ভালভাবে চলতে পারে। তিনি শ্রমিকদের ভাল রাখার জন্য প্রধান মন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নির্বাচনী ইশতেহারেও শ্রমিক ভাইদের কথা লেখা আছে। আমরা যখন সরকার গঠন করি, তখন একটি খালি বাক্স পেয়েছি। কোন অর্থ নাই। সব লুটপাট হয়ে গেছে। তারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে গিয়ে আরাম আয়েস করছে। আমরা এদেশে রাজনীতি করবো। এদেশের মানুষের সাথে আমরা থাকবো। আমরা এদেশের মানুষকে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আমরা ক্ষমতায় থাকলেও এদেশে থাকতে চাই। ক্ষমতায় না থাকলেও এদেশেই থাকতে চাই। পালিযে যেতে চাই না। আমরা সব সময় মানুষের কথা বলেছি। মানুষকে নিয়ে চিন্তা করেছি। তাই আপনাদের ভোটে নির্বাচিত আমাদের বর্তমান প্রধান মন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিন-রাত পরিশ্রম করছেন যে, খালি বাক্সটা কিভাবে পুরণ করা যায়। কিভাবে স্বল্প সম্পদের মধ্যে দিয়ে দেশের মানুষকে শান্তিতে এবং সুখে রাখা যায়।

শুক্রবার সকালে বিরল কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে বিরল উপজেলা শাখা শ্রমিকদল ও পৌর শ্রমিকদলের যৌথ আয়োজনে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাকী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুর জামাল সোনাহার ও শ্রমিক দলের সাবেক সভাপতি হামিদুর রহমান। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।