ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার রিতরণ

Mahamudul Hasan Babu
May 2, 2026 12:09 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। লালমনিরহাট জেলা পর্যায়ের বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ মে) দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক দলের ফাইনাল খেলায় আদিতমারী উপজেলার দুরারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে বালিকা বিভাগে পাটগ্রাম উপজেলার টেপুরগড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-১ গোলে হাতীবান্ধা উপজেলার মধ্য সিংগিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুরে‌্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব আহসান, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাগণ।