ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির আনন্দ শোভাযাত্রা

Mahamudul Hasan Babu
November 8, 2026 2:46 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলার বাঁশবাড়ীয়া বাজার থেকে শুরু হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জননেতা জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য প্রধান করেন, , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান গাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু , গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস,গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,প্রমুখ।
গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মেহেরপুর জেলা বিএনপি ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারীসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অংশগ্রহনকারী সকলকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী ও নারীদলের সদস্যরা অংশ নেয়।