ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে নবাগত শিক্ষকদের সংবর্ধনা ও উপজেলা প্রাথমিক শিক্ষকদের বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 8, 2026 4:36 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে নবাগত শিক্ষকদের সংবর্ধনা ও উপজেলার প্রাথমিক শিক্ষকদের বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার গাংনী পৌরসভা এলাকার পূর্ব মালসাদহ ধানসিঁড়ি রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট (পার্কে) প্রাঙ্গনে দিনব্যাপী শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি গোলাম ফারুক এর সভাপতিত্বে বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শুরুতেই নবাগত শিক্ষকদের রজনীগন্ধার স্টিক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। নবাগত শিক্ষকরা এমন আয়োজনে আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিলনমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক ও আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরউদ্দীন এটম। এসময় অন্যান্যদের মধ্যে আয়োজক কমিটির সদস্য হিসাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি ও বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপ জেলা শাখার সাধারন সম্পাদক ও মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন, উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রাশিদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন , উপজেলা শাখার নির্বাহী সদস্য মাসুদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি ও মাঝেরগ্রাম অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক।
তিনি শিক্ষকদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান, শিক্ষার গুনগত মানোন্নয়নে নিজেদের নিয়োজিত রাখার অনুরোধ জানান। তিনি আরও জানান, আমরা কোন বিভাজন চাইনা। আমরা নতুন বাংলাদেশ গড়তে প্রাণের টানে একস্রোতে থাকতে চাই। শত্রুদেরও আমরা বন্ধু ভেবে এগিয়ে যাবো।
আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। ভোজের পর মিলনমেলায় কুইজ প্রতিযোগিতা, শুভেচ্ছা কুপনে র‌্যাফেল ড্র ও শিক্ষকদের অংশগ্রহন ও পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকরা সারাদিনের আনন্দ সহকর্মীদের সাথে ভাগাভাগি করে প্রাণের আনন্দ উৎসবে মেতে উঠেছিল।