ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
May 2, 2026 12:02 pm
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল) ২ মার্চ ২০২৬ (শনিবার)

টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গোপালপুর উপজেলা ও শহর শাখার উদ্যোগে ২ মার্চ ২০২৬ তারিখে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হিরা মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, গোপালপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামাল রানা, গোপালপুর শহর শ্রমিকদলের সভাপতি জামাল হোসেন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, গোপালপুর উপজেলা জাসাসের সভাপতি সোহানুর রহমান সোহাগ, উপজেলা শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ইউসুব এবং উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।