ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

Mahamudul Hasan Babu
May 3, 2026 9:47 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ২ বিঘা জমির ধান বিষ প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোনালি ধান ঘরে তোলার স্বপ্ন যখন দোরগোড়ায়, ঠিক তখনই দুর্বৃত্তদের এমন নির্মমতায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক ও তার পরিবার।
পত্নীতলাউপজেলার পাটিচড়া ইউনিয়নের নওটা গ্রামের কৃষক আব্দুল বারী জানান, দীর্ঘ সময় ও হাড়ভাঙা খাটুনি দিয়ে তিনি ২ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু গত শক্রবার রাতের আঁধারে বিষ ক্ষতিকর আগাছা নাশক প্রয়োগ করে। ফলে কয়েক দিনের ব্যবধানে সবুজ ধান খেত বিবর্ণ হয়ে গেছে। ধানের ছড়াগুলো সাদা হয়ে চিটায় পরিণত হয়েছে। এ ঘটনার বিচার দাবীতে শনিবার ক্ষতিগ্রস্ত জমিতে মানব বন্ধন করেছে । এ সময় দোষীদের বিচার দাবী করা হয়।

কৃষক আব্দুল বারীর অভিযোগ, তার সাথে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী নিজাম এই অমানবিক কাজ করেছে। এতে তার কয়েক লক্ষ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।

প্রতিবেশী নিজামের সাথে জমি বিবাদ চলছিল । এ ঘটনায় পত্নীতলায় থানায় নিজাম সহ আরো ৩ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুলবারী ।কান্নাভেজা কণ্ঠে কৃষক আব্দুল বারী বলেন:”আর কদিন পরেই ধান কেটে ঘরে তোলার কথা ছিল। কিন্তু চোখের সামনে আমার সারা বছরের খোরাক বিষ দিয়ে মেরে ফেলা হলো। আমি এখন পরিবার নিয়ে কী খাব? এই নিষ্ঠুরতার বিচার আমি কার কাছে চাইব?”
ধানের এমন করুণ দশা দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন আব্দুল বারী ও তার পরিবারের সদস্যরা।