ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শুরু হয়েছে আন্ত উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Mahamudul Hasan Babu
May 3, 2026 9:49 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁয় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় আন্ত উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টের
আয়োজন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রোববার ( ৩ মে) দুপুরে শহরে নওজোয়ান মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: ছানাউল হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল প্রমুখ।

উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা বালক- বালিকা দল এবং বদলগাছি উপজেলা বালক- বালিকা দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্ট জেলার ১১ উপজেলার ১১ টি বালক দল এবং ১১ টি বালিকা দল অংশগ্রহণ করবে।