ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর কাবাডি (বালক-বালিকা) বিভাগে ফাইনালে উঠেছে  গাংনী উপজেলা একাদশ।

Mahamudul Hasan Babu
May 3, 2026 4:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর কাবাডি (বালক) বিভাগে ফাইনালে উঠেছে মেহেরপুর পৌর একাদশ ও গাংনী উপজেলা একাদশ।

রবিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মেহেরপুর পৌর একাদশ ৩টি লোনা সহ ৩৪-১০ পয়েন্টে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় গাংনী উপজেলা একাদশ ২টি লোনা সহ ৪৩-৩৭ পয়েন্টে মুজিবনগর উপজেলা একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।

খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ ও ভুবন চন্দ্র হালদার, এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর কাবাডি (বালিকা) বিভাগে ফাইনালে উঠেছে মেহেরপুর সদর উপজেলা একাদশ ও গাংনী উপজেলা একাদশ।

রবিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ ৪টি লোনা সহ ৪১-৩ পয়েন্টে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় গাংনী উপজেলা একাদশ ৩টি লোনা সহ ৫৪-৬ পয়েন্টে মুজিবনগর উপজেলা একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।

খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ ও ভুবন চন্দ্র হালদার, এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।